আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ইউল্যাব বাংলা বিভাগে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ইউল্যাব বাংলা বিভাগে সেমিনার অনুষ্ঠিত

Publish Date: 
Wednesday, August 13, 2025

গত ৯ই আগস্ট, ২০২৫ তারিখে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল বিষয় ছিল 'আদিবাসী মৌখিক সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য: সংরক্ষণ এবং উদ্‌যাপন'।

'আদিবাসী ভাষা ও সাহিত্য' (BBS 2303) কোর্সের শিক্ষার্থীরা কোর্স শিক্ষক লাবনী আক্তারের তত্ত্বাবধানে নেত্রকোনা জেলার বিরিশিরি অঞ্চলে মাঠ গবেষণা করে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মৌখিক সাহিত্য সংগ্রহ করেন। সেমিনারে শিক্ষার্থীরা তাদের গবেষণার অভিজ্ঞতা এবং সংগৃহীত সাহিত্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। তিনি তাঁর বক্তব্যে আদিবাসী সাহিত্যের গুরুত্ব এবং সংরক্ষণে শিক্ষার্থীদের এই ধরনের গবেষণামূলক কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানটিতে আদিবাসী জীবন ও সাহিত্য বিষয়ক শিক্ষার্থীদের নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত আলোচনাও অন্তর্ভুক্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।