বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ

 

উপদেষ্টা অধ্যাপকের বক্তব্য

প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মহোদয়কে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের জন্ম। তাঁর স্বপ্নের এই বিভাগে বাংলাদেশে বাংলা ভাষার দক্ষতা, উৎকর্ষতা নির্ভর একটি পেশাগত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। যেখানে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণাই শুধু নয় নৃজাতিগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক শিক্ষাদানই অন্যতম। বিশেষ করে কর্মক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকতায়, প্রকাশনায়, প্রুফ রিডিং ও সম্পাদনায় সর্বত্রই শুদ্ধ বাংলা চর্চার অভাব। চিত্রনাট্য, নাটক, বিজ্ঞাপনের জিঙ্গেল লিখনে, বাচনভঙ্গি ও আবৃত্তি প্রশিক্ষণে সঠিক পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন শিক্ষার্থীদের সময় উপযোগী পাঠক্রম সাজানো হয়েছে। দেশিয় ও আন্তর্জাতিক অধ্যাপক ও লেখকগণ এর তত্ত্বাবধানে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে যুগোপযোগী শিক্ষাদানই প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এই বিভাগের।
একজন শিক্ষার্থী যাতে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে সৃজনশীল ও মননশীল চিন্তার সম্পূরক ব্যক্তিত্বে পরিণত হয় তার চেষ্টাই এই বিভাগের প্রধান উদ্দেশ্য।
প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মহোদয়কে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ...
Read More
অধ্যাপক শামীম রেজা, পিএইচডি
উপদেষ্টা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
  • বিভাগ সম্পর্কে

    জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে পেশাগত মান উন্নয়ন ঘটানোই আমাদের লক্ষ্য। মনন ও সৃজন চর্চার মাধ্যমে টেকসই পৃথিবীর যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের তৈরি করা। সামাজিক দায়বোধ ও নেতৃত্ব দানের ক্ষেত্রে সময়োপযোগী পাঠদানে অগ্রাধিকার। শুধু বাংলা সাহিত্যের সামগ্রিক জ্ঞান অর্জনই নয় বিশ্বসাহিত্য, অনুবাদচর্চা, নৃজাতিগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ বাধ্যতামূলক। বাংলা সাহিত্যের গল্প উপন্যাস থেকে চলচ্চিত্র দর্শন এবং তুলনামূলক পাঠ যেমন আছে তেমনি ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা, প্রকৌশলবিদ্যা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ার অনন্য সুযোগ বাংলাদেশে একমাত্র ইউল্যাবেই।

    বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রির জন্য প্রয়োজনীয় কোর্সের তালিকা:

    কোর্স বিভাজন কোর্স ক্রেডিট
    আবশ্যিক কোর্স ২৯ ২৯ x ৩ = ৮৭
    জেনারেল এডুকেশন ফাউন্ডেশন কোর্স  ২ x ৩ = ৬
    ইউল্যাব কোর কোর্স  ৩ x ৩ = ৯
    এসেনশিয়াল কোর্স  নন ক্রেডিট
    জেনারেল এডুকেশন ইলেক্টিভ কোর্স  ৩ x ৩ = ৯
    মাইনর/অপশনাল  ৫ x ৩ =  ১৫
    গবেষণা রীতি-পদ্ধতি ও মাঠকর্ম  ১ x ৪ =  ৪
    মোট ৪৭ ১৩০
  • সৃজনশীল ও সহ-শিক্ষা কার্যক্রম

    সেন্টার ফর বাংলা স্টাডিজ, সৃজনী সংঘ, বির্তক সংসদ, অনুবাদ সংসদ, চলচ্চিত্র সংসদ ও বাংলা থিয়েটারসহ বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে সৃজনশীল ও সহ-শিক্ষাক্রম পরিচালনা। সেমিনার, ওয়েবিনার, কর্মশালা, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ, নবান্ন উৎসব, পহেলা বৈশাখ, বনভোজনসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন। আন্তর্জাতিক সাহিত্য উৎসব এর সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সংযুক্ত হওয়া। দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে স্বনামধন্য লেখক, অনুবাদক, সম্পাদক, সাংবাদিক, পরিচালক, নির্দেশক বিভাগের সঙ্গে সম্পৃক্ত আছেন।

  • ওবিই- আউটকাম বেজড এডুকেসন

    বাংলা ভাষা ও  সাহিত্য বিভাগ ২০১৮ সাল থেকে ওবিই ভিত্তিক শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের ১২টি লক্ষ্য ইউজিসি দ্বারা অনুমোদিত ও পরিচালিত।

  • লক্ষ্য ও উদ্দেশ্য

    লক্ষ্য

    মাতৃভাষা বাংলা চর্চার মাধ্যমে কাজ ও দক্ষতার সমন্বয়ে বিশ্ব নাগরিক তৈরি করা।

    উদ্দেশ্য

    সৃজনশীল ও মননশীল সাহিত্য চর্চার মাধ্যমে সামাজিক দায়বোধ ও নেতৃত্বদান সম্পন্ন দেশপ্রেমিক মানুষ তৈরিতে সাহায্য করা।

  • দক্ষতার ক্ষেত্র
    • প্রুফ রিডিং, সম্পাদনা ও প্রকাশনা সংক্রান্ত বিষয় হাতে কলমে শেখানো হয়।
    • চলচ্চিত্র (Movie) ও নাটকের চিত্রনাট্য লেখা, বিজ্ঞাপনের জিঙ্গেল, নাটক লেখার বিষয়-আশয়, বাচনভঙ্গি, আবৃত্তি, হাতে কলমে পাঠদান-পদ্ধতি হিসেবে পাঠক্রমে রাখা হয়েছে।
    • নৃ-জাতিগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত। যা গুরুত্ব সহকারে শেখাতে ও গবেষণা করতে উৎসাহিত করা হয়।
    • অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
    • দেশিয় ও আন্তর্জাতিক বিখ্যাত লেখক, অধ্যাপকদের শ্রেণিকক্ষে (Classroom) পাওয়া ও তাদের তত্ত্বাবধানে কাজের এক অপূর্ব সুযোগ। 
  • কেন বাংলা ? কেন ইউল্যাব ?

    বাংলা স্নাতক সম্মানের (বিএলএল) শিক্ষার্থীদের প্রায়োগিক বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদান মূল উদ্দেশ্য। বাংলায় ভর্তি হয়ে ইংরেজি, সাংবাদিকতা, প্রকৌশলবিদ্যা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ার অনন্য সুযোগ ইউল্যাবে।

    • বাংলা ভাষায় দক্ষতা ও উৎকর্ষতা নির্ভর পেশাগত কর্মের জন্য 
    • সাংবাদিকতায় শুদ্ধ বাংলা লিখন, সম্পাদনা ও প্রকাশনা সংক্রান্ত হাতে কলমে পাঠ 
    • দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সম্মক ধারণা 
    • নৃজাতিগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ 
    • প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্মক্ষেত্রের সংযোগ 
    • তথ্য প্রযুক্তিতে মাতৃভাষার প্রয়োগ 
    • চিত্রনাট্য, নাটক, বিজ্ঞাপনের জিঙ্গেল লিখন কৌশল শিক্ষা 
    • অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যের সঙ্গে সম্পর্ক স্থাপন